শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

নতুন অতিথির নাম জানালেন আশরাফুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩৩৬ বার

নতুন অতিথির নাম জানালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত ২৯ মে রাজধানীর একটি হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করতে আসে পুত্র সন্তান। সেই সুবাদে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি।

আশরাফুল জানান, ছেলের নাম রেখেছেন মোহাম্মদ তাওয়াফ আদভি। তাওয়াফ নামটি রেখেছেন তিনি। আর আদভি রেখেছেন তার স্ত্রী।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথমবার বাবা হওয়ার গৌরব অর্জন করেন দেশের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। প্রথম সন্তান আরিবা তাসনিম তুবা নামের বেলায় আবিরা নামটা রেখেছিলেন আশরাফুলের স্ত্রী। আর তুবা রেখেছিলেন তাঁর বাবা।

মোহাম্মদ আশরাফুল জানান, ছেলের নাম রাখার ক্ষেত্রে তাঁর স্ত্রী কন্যার আরিবা নামের সঙ্গে মিলিয়ে রেখেছেন আদভি। আর নিজে চেয়েছিলেন ‘ত’ বর্ণ দিয়ে নাম রাখতে। কারণ বোন ও ভাইয়ের ছেলে-মেয়েদের নামও ‘ত’ দিয়ে।

এই নামের ব্যাখ্যায় তিনি বলেন, হজ্জের সময় মক্কায় যে কাবাঘর তাওয়াফ করা হয়, সেখান থেকেই নামটা এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com