বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পরই এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

তবে ভূমিকম্পটির মাত্রা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির সংবাদমাধ্যমকে বলেন, ‘ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মাত্রা ও উৎপত্তিস্থল জানাচ্ছি।’

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল।’

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ড স্থায়ীত্বের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এ ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ও দেয়াল ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কেবল নরসিংদীতেেই পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া রাজধানীর বংশালে তিনজন ও মুগদায় একজনের মৃত্যু হয়েছে। একজন করে নিহত হয়েছেন নারায়ণগঞ্জে ও গাজীপুরে। এ ছাড়া ভূমিকম্পে আহতের সংখ্যা তিন শতাধিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com