বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

জাতিকে বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে চাই। অতীতে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে যেতে চাই।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে অংশ নিয়ে সিইসি একথা বলেন।

পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষকদের জন্য এইচএসসি পাস ও ন্যূনতম বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স তুলনামূলক কম হওয়ায় তাদের যথাযথ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন বাধ্যতামূলক করে দিতে হবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নতুন পর্যবেক্ষকদের ভুল ত্রুটি পর্যবেক্ষণ সংস্থার ভাবমূর্তি এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। কিন্তু এই দায়িত্ব কমিশন একা পালন করতে পারে না। সকল পর্যবেক্ষক সংস্থার সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা আপনাদের সহযোগী হিসেবে পেতে চাই। সবার সম্মিলিত দায়িত্বেই একটি সুন্দর নির্বাচন সম্ভব।

সিইসি বলেন, দেশি পর্বেক্ষকের বয়স কমিয়ে ২১ করা হয়েছে। অনেকেই নতুন অভিজ্ঞ নয়। তাই আপনারাই তাদের প্রশিক্ষণ দেবেন। নির্বাচনী আইন, আচরণবিধি, আরপিও এসব না জানলে মাঠে গিয়ে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না।

তিনি আরও বলেন , নতুন পর্যবেক্ষকদের ভুলভ্রান্তি সংস্থার সুনাম ক্ষুণ্ণ করতে পারে। এজন্য যথাযথ গ্রুমিং, ওরিয়েন্টেশন এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করা পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব।

সিইসি পর্বেক্ষক সংসস্থাগুলোকে স্পষ্ট করে বলেন, রাজনৈতিকভাবে সম্পৃক্ত কেউ যেন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না পায়। আপনার লোকজনের দায়িত্ব শুধু অবজারভ করা, হস্তক্ষেপ করা নয়। কোনো অনিয়ম দেখলে তা নথিবদ্ধ করবে এটাই তাদের কাজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com