রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

জানালেন প্রেস সচিব : বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার

মানিকগঞ্জসহ দেশের কয়েকটি জায়গায় বাউলদের ওপর যারা হামলা করেছেন, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দিষ্ট আলোচ্য সূচির বাইরে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সেটি এবং আসন্ন নির্বাচন ও উপদেষ্টাদের মধ্যে যারা নির্বাচন করতে চান, তারা চলে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন কি না বা এ ধরনের কোনো আলোচনা হয়েছে কি না, তা জানতে চান এক সাংবাদিক।

জবাবে শফিকুল আলম বলেন, ‘নির্বাচন কিংবা বাউল নিয়ে কোনো আলাপ হয়নি। তবে আমি যেটা জানি, সেটা হচ্ছে যে যারা বাউলদের ওপর অ্যাটাক (হামলা) করেছেন, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায়ও ‍যদি দুই-একটা, যেখানেই অ্যাটাক হয়েছে, সেখানেই তারা (পুলিশ) খুব সাঁড়াশি অভিযান (পরিচালনা) করছে। খুব দ্রুত আপনারা (সাংবাদিকরা) ফলাফল জানতে পারবেন।’

এ সময় কোনো উপদেষ্টার নির্বাচন করার বিষয়ে আলাপ হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com