শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে যা বললেন আসিফ মাহমুদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে তিনি সরকারের কাছে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলেও জানিয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও, কোন আসন বা দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত করেননি।

আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্ট। তবে কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটি পরবর্তী সময়ে জানানো হবে।’

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে বিএনপি বা এনসিপি থেকে নির্বাচন করার গুঞ্জন ওঠে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এনসিপি থেকে নির্বাচন করব নাকি অন্য কোনো দল থেকে করব, এখনো সিদ্ধান্ত নিইনি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। যতটুকু জানি ওখানে (ঢাকা-১০) বিএনপি প্রার্থী দিয়েছে। আসলে অনেকগুলো গুঞ্জন তো ছড়িয়েছে।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে আসিফ মাহমুদ আজ সকালেই তার হিসাব বিবরণী দাখিল করেছেন এবং তার বরাদ্দ থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল (ক্যানসেল) করেছেন।

সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন, সে বিষয়ে আসিফ মুখ খোলেননি।

তপশিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে ওপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com