মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯২ বার

বগুড়ার শিবগঞ্জে প্রেমিককে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই মেয়ে বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার আসামিরা হলেন, বিহার পূর্ব পাড়া গ্রামের রায়হান আলীর ছেলে সজিব আলী, বিহার বাগিচা পাড়া গ্রামের মুতল্লি হোসেনের ছেলে শিমুল হোসেন ও বিহার পূর্ব পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে নিশাদ প্রামানিক।

মামলা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ওই মেয়ের সঙ্গে একই গ্রামের ইউসুফ (১৯) আলীর প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চললেও তারা ভয়ে কেউই অভিভাবকদেরকে সর্ম্পকের কথা বলতে পারেনি। এর মধ্যেই তারা পালিয়ে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন।

এরপর উভয়ের সম্মতিতে গত বুধবার (১০ জুন) গভীর রাতে তারা দুইজনই পাশের গ্রামে প্রেমিক ইউসুফ আলীর খালার বাড়ি উদ্দেশে পায়ে হেঁটে রওনা হন। যাওয়ার সময় বিহার-ফাঁসিতলা সড়কের মাদারতলা সেতুর কাছে পৌঁছালে তিন যুবক অস্ত্রের মুখে তাদের পথরোধ করে প্রেমিক ইউসুফ আলীকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর প্রেমিকাকে রাস্তার পাশে একটি নার্সারির ভেতরে নিয়ে গিয়ে শিমুল হোসেন একাই ধর্ষণ করে পালিয়ে যায়।

শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com