বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

করোনা: বিশ্বে মৃতের সংখ্যা ৪,২৫,২৮২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৯৬ বার

করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। এ সংখ্যা এখন ৪ লাখ ২৫ হাজার ২৮২। এর মধ্যে ইউরোপেই মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৮৪৩ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৬৩ হাাজার ৫৩৮। কিন্তু এই করোনা ভাইরাস এখন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে লাতিন আমেরিকার দেশগুলোতে। সেখানে মোট মারা গেছেন ৭৬ হাজার ৩৪৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৯৩৮ জন। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

শনিবার গ্রিনিচ মান সময় রাত একটা ৩০ মিনিটে এএফপির টালি বলছে, বিশে^ মৃতের সংখ্যা এখন ৪ লাখ ২৫ হাজার ২৮২। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে এ সংখ্যা এক লাখ ১৪ হাজার ৬৪৩। এরপরেই রয়েছে ব্রাজিলের অবস্থান। সেখানে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে ৪১ হাজার ৮২৮। ভয়াবহতার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বৃটেন। সেখানে মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৮১। আর ইতালিতে ৩৪ হাজার ২২৩। ফ্রান্সে এ সংখ্যা ২৯ হাজার ৩৭৪।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com