বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

রাত পর্যন্ত চলবে ইসিতে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিন দাবিতে রবিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। এছাড়া বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চার জন্য অশনিসংকেত।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানা পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী। সকাল সাড়ে ১০টার দিকে তারা নির্বাচন ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতও বাড়তে থাকে।
নির্বাচন ভবনের সামনের সড়কে পুলিশের ব্যারিকেডের সামনে ও বিপরীত পাশের সড়কে তারা অবস্থান নেন। খণ্ড খণ্ডভাবে কয়েকটি গ্রুপ সড়কে ঘুরে স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ব্যালট পেপার ইস্যুতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়েছে। যারা এখানে বসে আছে, তাদের প্রত্যক্ষ ইন্ধন ও মদদে এই ঘটনা ঘটেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনটি দাবিকে কেন্দ্র করে ছাত্রদলের এই ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ উল্লেখ করে নাছির বলেন, আমরা আজকে একদম রাত অবধি এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com