শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন শিলা

বাংলাদেশ ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪৮১ বার

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ হয়েছেন শিরিন শিলা। চ্যাম্পিয়ন শিলার মাথায় ৭৫০টি ডায়মন্ড খচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের মুকুট (ক্রাউন) পরিয়ে দেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ ও বলিউড তারকা সুস্মিতা সেন।
দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। শিলা সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। বুধবার রাতে বসুন্ধরা কনভেশনের নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিউ ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে সেরা নির্বাচিত হন ঠাকুরগাঁওয়ের শিরিন আক্তার শিলা। প্রথম রানারআপ হয়েছেন আলিশা ইসলাম এবং দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হয়েছেন জেসিয়া ইসলাম।
‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’- এ সেøাগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। প্রতিযোগিতাটির বিভিন্ন ধাপ পেরিয়ে বুধবার সন্ধ্যায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত এ পর্বে সেরা দশ থেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিজয়ীর মুকুট মাথায় ওঠে শিরিন শিলার। প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, এটা আমার জন্য দারুণ আনন্দের মুহুর্ত। কতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু আমার জন্য দোয়া করবেন যেন বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করতে পারি। তিনি আরো বলেন, আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করবো।
গ্র্যান্ড ফিনালের এ আয়োজনে সুস্মিতা সেনের সঙ্গে বাংলাদেশ থেকে ছিলেন তাহসান খান, কানিজ আলমাস, টুটলি রহমান, রুবাবা দৌলা, ফারজানা চৌধুরী, ডিউক, ড. জারিন দেলোয়ার হোসাইন, আতাহার আলী খান ও স্টার ফারুক। আয়োজনের শুরু থেকেই বিচারকের দায়িত্বে ছিলেন তারা। এবারের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com