বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২ বার

হৃদরোগের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তনের চেয়ে ছোট ছোট কিছু অভ্যাস বেশি কার্যকর। রক্তনালীতে চর্বি জমে অক্সিজেন চলাচলে বাধা সৃষ্টি করা (সিএডি) হলো সাধারণ হৃদরোগ। তবে সচেতন হলে এই ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। চলুন, জেনে নিই।

ধূমপান বর্জন করুন
ধূমপান রক্তনালীর ক্ষতি করে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। ধূমপান ছাড়ার এক বছরের মধ্যেই হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে আসে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সঠিক খাবার নির্বাচন

খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি, মাছ, বাদাম ও শস্যজাতীয় খাবার রাখুন। অতিরিক্ত চিনি, লবণ এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। মিষ্টি পানীয়র বদলে পর্যাপ্ত পানি পান করার অভ্যাস করুন।

নিয়মিত শরীরচর্চা

হার্টকে শক্তিশালী রাখতে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম (যেমন: হাঁটা, সাঁতার বা সাইক্লিং) করুন। এ ছাড়া সপ্তাহে দুই দিন হালকা ওজন নিয়ে ব্যায়াম করাও উপকারী।

মানসিক চাপ নিয়ন্ত্রণ
দীর্ঘদিনের দুশ্চিন্তা রক্তচাপ বাড়িয়ে দেয়। প্রতিদিন অন্তত ৫-১০ মিনিট গভীর শ্বাস নেওয়া, ইয়োগা বা মেডিটেশন করলে মানসিক চাপ কমে এবং হার্ট ভালো থাকে।

পর্যাপ্ত ঘুম

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন এবং ঘুমানোর আগে ভারী খাবার বা ক্যাফেইন এড়িয়ে চলুন।

অ্যালকোহল পরিহার
অতিরিক্ত মদ্যপান উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। হৃদযন্ত্র সুস্থ রাখতে এটি সীমিত রাখা বা বর্জন করা জরুরি।

বুক ব্যথা, শ্বাসকষ্ট বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সব পরিবর্তন একসাথে না করে একটি বা দুটি অভ্যাস দিয়ে শুরু করুন। নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

সূত্র : ইউসি ডেভিস হেলথ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com