শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, ফুলেল শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭ বার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ বেদি, স্মরণ করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের সমাগম বাড়তে থাকে। হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে আসছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

সরেজমিনে দেখা যায়, নীরবতা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মানুষ পুষ্পস্তবক অর্পণ করছেন। কেউ দাঁড়িয়ে আছেন নীরবে, কেউবা স্মৃতিচারণ করছেন শহীদদের আত্মত্যাগের কথা।

কুমিল্লা থেকে আসা স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই প্রতি বছরই এখানে এসে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

কলেজ শিক্ষার্থী সাকিব বলেন, বন্ধুদের সঙ্গে এসেছি। আমাদের বীর শহীদদের জন্যই আজকের এই স্বাধীনতা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ব অনুভব করছি।

এর আগে ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলের করুণ সুরে বেজে ওঠে শোকের আবহ, সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com