মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

৬৭ লাখ ইউরো ফেরত দিতে হবে নেইমারকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৫৯ বার

সাবেক ক্লাব বার্সেলোনাকে ৬৭ লাখ ইউরো (৬.৭ মিলিয়ন) ফেরত দিতে হবে ব্রাজিলীয় ফুটবল সুপারস্টার নেইমারকে। শুক্রবার একটি আদালত নেইমারকে তার মামলা খারিজ করে উল্টো এই আদেশ দিয়েছেন।

২০১৭ সালে বিশ^রেকর্ড গড়া ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমান নেইমার। পরে নিজের বোনাসসহ আরও কিছু পাওনা বাবদ ৪৩.৬ মিলিয়ন ইউরো দাবি করে সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা ঠুকে দেন নেইমার।

ইতোমধ্যে বার্সেলোনাও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ করে মামলা করে নেইমারের বিরুদ্ধে। এদিকে নেইমারের মামলায় বিচারক তার আবেদন নাকচ করে দিয়ে উল্টো বার্সার পক্ষে এই রায় দেন। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ৫ দিন সময় পাচ্ছেন নেইমার।

২০১৩ সালে বার্সায় যোগ দেওয়া নেইমার ২০১৬ সালে ক্লাবটির সঙ্গে আরও ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তিতে বোনাস হিসেবে বাড়তি ৪৩.৬ মিলিয়ন ইউরো প্রদানের কথা যুক্ত করা হয়। এর মধ্যে সামনাসামনি ১৪ মিলিয়ন ইউরো পরিশোধ করা হয়। বাকি ২৯ মিলিয়ন পরিশোধের কথা ছিল ২০১৭ সালের ১ আগস্ট। কিন্তু ৩ আগস্ট বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। প্যারিসের ওই ক্লাবটি নেইমারের রিলিজ ক্লজের ২২২ মিলিয়ন ইউরোও পরিশোধের উদ্যোগ নেয়।

এতে ক্ষিপ্ত হয়ে বার্সেলোনা নেইমারের বোনাসের টাকা পরিশোধে অস্বীকৃতি জানায়। তাদের অভিযোগ নেইমার চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। সেখানেই তারা ক্ষান্ত হয়নি, আগে দেওয়া ১৪ মিলিয়ন ইউরোও ফেরত চেয়ে মামলা ঠুকে দেয় কাতালানীয় ক্লাবটি। সেই সঙ্গে ক্ষতিপূরণ বাবদ আরও ৮.৫ মিলিয়ন ইউরো দাবি করে বার্সা।

এক বিজ্ঞপ্তিতে বার্সা জানায়, ‘আজ যে রায় হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আদালতের রুলিংয়ে নেইমার ৪৩.৬ মিলিয়ন ইউরো পরিশোধের যে দাবি জানিয়েছিল সেটিও বাতিল করা হয় এবং বার্সেলোনাকে উল্টো ৬.৭ মিলিয়ন (৬৭ লাখ) ইউরো ফিরিয়ে দেওয়ার নির্দেশনা জারি করা হয়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com