বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

যুদ্ধবিরতি চুক্তি সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩ বার

দীর্ঘ চার মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষর করেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এ সমঝোতা স্মারকে সই করেনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাসাদ ছাড়ার আগে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প নিজেই।

এদিকে ইরানের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে চুক্তি কার্যকরের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ‘ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলা চালাবে এবং প্রয়োজনে দেশটির শীর্ষ কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করবে।’

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা যদি চুক্তি ভঙ্গ করে, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব। আমি তা চাই না, আমি চাই তারা চুক্তি মেনে চলুক।’

তবে যুদ্ধ শুরুর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেখান থেকে সরে আসার ইঙ্গিতও দেন ট্রাম্প। প্যারিসে তিনি বলেন, ‘অন্য দেশগুলোর কাছে যদি ক্ষেপণাস্ত্র থাকে, তাহলে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র থাকা অন্যায্য নয়।’

অন্যদিকে, তেহরানে চুক্তিকে বড় কূটনৈতিক বিজয় হিসেবে তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ‘সামরিক অভিযানের মাধ্যমে যা অর্জন করতে চেয়েছিলাম, আলোচনার মাধ্যমে আমরা তার চেয়েও অনেক বেশি পেয়েছি।’

চুক্তির অংশ হিসেবে ইরানের শত শত বিলিয়ন ডলারের স্থগিত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা শিথিল করা এবং অর্থনৈতিক পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি পোস্টে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।’

মার্কিন ও ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইংরেজি ও ফারসি ভাষায় ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি অনুমোদন করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকেই এটি কার্যকর হয়েছে।

ফ্রান্সের এভিয়ান-লে-ব্যাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া নেতারা এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তারা এক যৌথ বিবৃতিতে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

তবে ইসরায়েল এই আলোচনার অংশ ছিল না এবং দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি অব্যাহত রয়েছে। দেশটি জানিয়েছে, প্রয়োজন হলে তারা সামরিক শক্তি প্রয়োগের অধিকার সংরক্ষণ করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।

পরবর্তীতে সংঘাতটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। এতে ইরান ও লেবাননসহ বিভিন্ন স্থানে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়। যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি, বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ এবং উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com