বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

দুই-দুইবার লটারি জিতে ৬৮ কোটি টাকার মালিক তিনি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩১৯ বার

খুব কম ভাগ্যবান মানুষই আছেন যাদের লটারি জেতার পরম সৌভাগ্য হয়। আবার কেউ যদি দুইবার লটারি জেতেন? যারা কখনো লটারি জেতেননি তাদের কাছে হতে পারে অতি আশ্চার্যের বিষয়। কিন্তু ঠিক দুই দুইবার লটারি জেতেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাউথ রকউডের বাসিন্দা মার্ক ক্লার্ক।

যুক্তরাস্টের কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) এক প্রতিবেদনে জানায়, ক্লার্ক একেবারে ৪০ লাখ ডলার করে দুইবার লটারি জেতেন। বাংলাদেশি মুদ্রায় যা ৩৪ কোটি টাকার মতো। অর্থাৎ দুইবারে মার্ক জিতেছেন ৬৮ কোটি টাকা। আড়াই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো লটারি জিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি অঙ্গরাজ্যের ইনস্ট্যান্ট লটারিতে অংশ নেন মার্ক। স্টোরে বসে লটারির টিকিটের গোপন নম্বরটা প্রয়াত বাবার দেওয়া একটা কয়েন দিয়ে ঘষেন তিনি, পেয়ে যান ৪০ লাখ ডলার। বাবার স্মৃতি এই কয়েনটাই তার ভাগ্য বদলে দিয়েছে বলে মনে করেন মার্ক।

এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে মিলিয়নিয়ারস ইনস্ট্যান্ট গেম খেলেন মার্ক। সেবারও ৪০ লাখ ডলার লটারি জিতেছিলেন তিনি। ৫০ বছর বয়সী মার্ক এক সাক্ষাৎকারে বলেন, লাখো ডলার জেতার কথা তো একবারই ভাবা যায় না, সেখানে দুবার লটারি জেতা তো অকল্পনীয়।

মার্ক বলেন, ‘প্রথম জয়ের পর আমি আমার চাকরি থেকে অবসর নিয়ে নিই। মাছ ধরেই সময় কাটিয়েছি। আমার বাবা আর আমি সব সময় একসঙ্গে মাছ ধরতাম। দুর্দান্ত সব স্মৃতি আছে আমাদের। এবার আমি আমার ছেলে ও পরিবারের সঙ্গে মাছ ধরতে যাব। সময়টা উপভোগ করব।’

মার্ক বলেন, ‘আমার জীবনে প্রচুর উত্থান-পতন। এই মুহূর্তে সবকিছুই বেশ অদ্ভুত লাগছে। আমার এখনকার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com