রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক: আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, যেসব নির্দেশনা জানা জরুরি সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল খুলনায় মধ্যরাতে গুলি করে মোবাইল ফোন ছিনতাই মেনোপজ : নারীর জীবনের নতুন অধ্যায় ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান : রিজভী ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যু: আয়োজকসহ গ্রেপ্তার ৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বাড়িঘর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের বিস্তার ঠেকাতে বিস্তৃত এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ হাজার বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার ()আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির তথ্য অনুযায়ী, ‘নর্তে ফায়ার’ নামের এই দাবানলে প্রাথমিকভাবে প্রায় ১৮৮ হেক্টর (৪৬৫ একর) এলাকা পুড়ে যায়। তবে ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যাল ফায়ারের হিসাবে, শুক্রবার সন্ধ্যা নাগাদ আগুনের বিস্তৃতি বেড়ে প্রায় ২৩১ হেক্টরে (৫৭০ একর) পৌঁছায়।

সান হুয়ান ক্যাপিস্ট্রানো এলাকায় অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে স্থল ও আকাশপথে জোরালো অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের তুলনায় বেশি তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতা কম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

শুক্রবার উপকূলীয় শহর সান ক্লেমেন্তে থেকে দাবানলটির সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী সান হুয়ান ক্যাপিস্ট্রানো শহরের দিকে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ দুই শহর মিলিয়ে প্রায় ১৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উভয় শহরেই আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করছেন দমকলকর্মীরা।

ক্যালিফোর্নিয়ায় আরও দুটি দাবানল

এদিকে ক্যালিফোর্নিয়ার অন্য এলাকাতেও দাবানল নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করছেন দমকলকর্মীরা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবু উপকূলীয় এলাকার উপকণ্ঠে বৃহস্পতিবার শুরু হয় ‘ব্রাইসন ফায়ার’। শুক্রবার পর্যন্ত আগুনে প্রায় ৫৯ হেক্টর (১৪৭ একর) এলাকা পুড়েছে। ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, ততক্ষণে আগুনের মাত্র ১৭ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

অন্যদিকে, সান দিয়েগো কাউন্টিতে ‘হেন্ডারসন ফায়ার’ নামের আরেকটি দাবানলে প্রায় ৮৪২ হেক্টর (২ হাজার ৮০ একর) এলাকা পুড়ে গেছে। শুক্রবার পর্যন্ত আগুনের ২০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছিল বলে জানিয়েছে ক্যাল ফায়ার।

এই দাবানলের প্রভাবে মেরিন কর্পসের ক্যাম্প পেন্ডলটন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ক্রমবর্ধমান তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার মধ্যে একাধিক দাবানল মোকাবিলা করতে গিয়ে ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ বাহিনীকে একযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালাতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com