সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

এবার শুটিং ক্লাবে হেনস্তা, গাড়ি ভাঙচুরের দাবি পরীমনির, লাইভে ক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১০ বার

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি আয়োজনে অংশ নেওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার গুরুতর অভিযোগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

রবিবার (৮ নভেম্বর) মধ্যরাতে সেই অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় তার ব্যক্তিগত গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে রাত পৌনে একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিকবার লাইভে আসেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত নায়িকা। তবে সেসব লাইভে তার গাড়ি অক্ষতই দেখা গেছে।

ফেসবুক লাইভে পরীমনি কেবল নিজের গাড়িতে হামলার অভিযোগই করেননি, বরং শুটিং ক্লাবের ভেতরে থাকা বিভিন্ন স্টল ভাঙচুর করার কথাও নেটিজেনদের জানান। অভিযোগ তোলেন ‘হলুদ সাংবাদিকদের’ বিরুদ্ধেও।

ক্ষুব্ধ কণ্ঠে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এসব ভাঙচুরের দায় কে নেবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিল্পীরা যেভাবে হেনস্তার শিকার হয়েছেন, তার দায়িত্বই বা কে নেবে?’

পাঁচ দিন ধরে চলা এই মেলার শেষ দিন ছিল রবিবার।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে জানান, ‘সেখানে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, তবে পরীমনি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং বর্তমানে সেখানে আর কোনো ঝামেলা নেই।’

গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই জানিয়ে ওসি আরও উল্লেখ করেন যে, পরীমনি সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই নিরাপদে নিজ গন্তব্যে ফিরে গেছেন।

কাজের বাইরেও নানা ব্যক্তিগত ও আইনি জটিলতা এবং বিভিন্ন সময়ে অপ্রত্যাশিত ঘটনার কারণে প্রায়ই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি মামলায় আদালতে সশরীরে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছিলেন পরীমনি। জনাকীর্ণ আদালত চত্বরে একাধিক লাইভে ‘গায়ে হাত দেয়ার অভিযোগে’ পরিমনিকে মোজো রিপোর্টারদের গালাগালি, শার্ট টেনে ধরে হুমকি দেয়া এবং তার বাউন্সারদের ক্যামেরার ওপর হামলা করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় অনলাইন সাংবাদিক ও শিল্পী সমাজ  নিন্দা- প্রতিবাদ জানান। পরীমনিকে আইনি নোটিশও পাঠানো হয়। এর জেরে চট্টগ্রামে পরীমনির একটি অনুষ্ঠান বাতিল করার কথা জানান আয়োজকরা।

সবশেষ, গুলশানের ক্লাবের ওই ঘটনা শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com