সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

ওই ফেসবুক পোস্টে রুমিন ফারহানা উল্লেখ করেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন তিনি দলে ফিরবেন কি-না। তাদের উদ্দেশে বিনীতভাবে তিনি জানান যে, বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি। পাশাপাশি তার কোনো কথা বা আচরণে তিনি আবার বিএনপিতে ফিরবেন- এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করেন না।

পোস্টের নিচে তিনি ‘কালবেলা’-এর একটি ফটোকার্ড সংযুক্ত করেন। ২২ নভেম্বর প্রকাশিত ওই ফটোকার্ডে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃতরা ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com