রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে ভাঙচুর, অগ্নিসংযোগ শরীয়তপুরে বিএনপি-আ. লীগের সংঘর্ষ: নিহত বেড়ে ২ যে কারণে গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ শেখ হাসিনা ফিরবেন না, বিপদ নন পলাতকদের: জাহেদ উর রহমান দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে সিলেটে বাড়ছে সহিংসতা, ১০ মাসে ৬৭ খুন তালতলীতে সেতু ভেঙে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ ভূমিকম্পের সময় না বাঁচিয়ে দৌড়ে পালালেন স্বামী, রাগে তালাক দিলেন স্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু ও চার লেন সড়কে বদলে যাবে পাবনার যোগাযোগব্যবস্থা

শেখ হাসিনা ফিরবেন না, বিপদ নন পলাতকদের: জাহেদ উর রহমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১০ বার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নই ওঠে না। পলাতক আওয়ামী লীগ ফেসবুকে শোরগোল করছে। আগুন দিচ্ছে, সন্ত্রাস করছে। তাতে অনেকের কাছে অনেক কিছু মনে হলেও শেখ হাসিনা ফিরবেন না। বরং পলাতক আওয়ামী লীগ এসব করে নন পলাতক আওয়ামী লীগদের বিপদ তৈরি করছেন। তারা ক্রাইম করছেন। আইন এখন তাদের খুঁজবে।

আজ রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তথ্য কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ‘আলোচনা সভা’ ও ‘তথ্য মেলায়’ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর কেবল রাজপথের ব্লকেড বা সহিংসতার ওপর নির্ভর না করে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার চর্চা গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার সংবেদনশীল ক্ষেত্র ছাড়া তথ্যের পথ রুদ্ধ রাখে না। সাধারণ মানুষের কাছে তথ্য অধিকার আইনের ব্যবহার পৌঁছাতে এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান, ও মোহাম্মদ আবুল হোসেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, ‘তথ্যের অধিকার নিশ্চিত না হলে মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও গণতন্ত্র টিকে থাকতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়ার যৌক্তিক অধিকার রক্ষায় পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার নির্দিষ্ট বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব-নিকাশ, পরীক্ষা ও কর্মকর্তা-কর্মচারী সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত ও স্বচ্ছ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com