রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন বন্ধ কত দিন? জানা গেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার
ডিসেম্বরে বছরের শেষভাগে বড়দিন ও শীতের ছুটিতে দীর্ঘ বিরতিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রাথমিক, কলেজ, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একটানা ছুটি ভোগ করবে; তবে ছুটির সময়কাল এবং কবে থেকে ছুটি শুরু হবে, তা ধাপে ধাপে ভিন্ন হতে পারে।

প্রকাশিত ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা। এসব প্রতিষ্ঠানে টানা ১৮ দিন বন্ধ থাকবে। অন্যদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন এবং মাদরাসায় ১৬ দিন পর্যন্ত টানা ছুটি থাকবে।

প্রকাশিত ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা।

এসব প্রতিষ্ঠানে টানা ১৮ দিন বন্ধ থাকবে। অন্যদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন এবং মাদরাসায় ১৬ দিন পর্যন্ত টানা ছুটি থাকবে।প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতের ছুটি নির্ধারিত হয়েছে।

এর ঠিক আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে একটানা ১২ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই সময়ে শীতের ছুটি রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা একটানা ১২ দিন ছুটি পাবে।

কলেজ

সরকারি ও বেসরকারি কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এবার সবচেয়ে দীর্ঘ ছুটি পাচ্ছে। জারি করা ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বড়দিন ও শীতের ছুটি উপলক্ষে কলেজ বন্ধ থাকবে।

এর ঠিক আগেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। এ ছাড়া ৩১ ডিসেম্বরের পর ২০২৭ সালের ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় সব মিলিয়ে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত একটানা ১৮ দিন কলেজ বন্ধ থাকবে

মাদরাসা

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতের ছুটি রাখা হয়েছে।

এর ঠিক আগে ১১ ও ১২ ডিসেম্বর এবং পরে ২৫ ও ২৬ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় সব মিলিয়ে একটানা ১৬ দিন মাদরাসা বন্ধ থাকবে।

অতিরিক্ত দুদিন ছুটির সুযোগ

২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত কোটায় দুই দিনের ছুটি রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যোগ করলে শিক্ষক ও শিক্ষার্থীরা বাড়তি আরো দুদিন ছুটি ভোগ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com