রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আবার বিয়ে করলেন ক্রিকেটার মোসাদ্দেক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৫২ বার

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। গত শুক্রবার ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে মোসাদ্দেকের বিয়ের আনুষ্ঠান সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম উম্মে তামান্না।

ফেসবুকে বিয়ের খবর জানিয়ে দোয়া চেয়েছেন ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার। নিজের ফেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মোসাদ্দেক লেখেন, ‘আপনার প্রার্থনায় আমাদের রাখুন।’

এর আগে ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। প্রথম সংসার নিয়ে মোসাদ্দেক ও সামিরার পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে।

এরই জেরে মোসাদ্দেকের বিরুদ্ধে নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবিতে মামলা করেন তার আগের স্ত্রী সামিরা। এরপর ২০১৮ সালের দিকে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন মোসাদ্দেক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com