শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শীতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে করোনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩১৪ বার

করোনাভাইরাস শীত মৌসুমে আরও ভয়ংকর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে বিষয়ে ইতিমধ্যেই ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

এতে বিজ্ঞানীরা বলছেন, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ রূপ ধারণ করতে পারে। শীত মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি।

বিজ্ঞানীরা আরও বলছেন, করোনা পরিস্থিতির ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে যদি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

নতুন এই গবেষণায় বলা হয়েছে, শীতে করোনা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। শীতে যখন মানুষ ঘরেই বেশি সময় কাটায় তখন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে।

জানা গেছে, এ পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে ৪৪ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com