বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

করোনাকালে ধূমপান ছেড়েছে ১০ লাখ ব্রিটিশ নাগরিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৩৬ বার

চলমান করোনা ভাইরাসের মহামারীর মধ্যে যুক্তরাজ্যের ১০ লাখ মানুষের ধূমপান ছাড়ার বিষয়টি এক গবেষণায় উঠে এসেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। খবর বিবিসি।

করোনার প্রাদুর্ভাব শুরু থেকেই ফুসফুসের ক্ষতি করে এমন জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা ঠেকাতে ফুসফুসের যতœ নিতে বলছেন। ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে বলে করোনাকালে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এক হিসেবে দেখা যায়, এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বিগত চার মাসে যারা ধূমপান ছেড়েছে তাদের মধ্যে ৪১ শতাংশই করোনা ভাইরাসের কারণে এটি ছাড়ার কথা জানিয়েছেন। ১০ হাজার মানুষের ওপর চালানো ওই জরিপ অনুযায়ী, লকডাউনের সময় ১৬ থেকে ২৯ বছর বয়সী ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ধূমপান ছেড়েছে ২ লাখ ৪০ হাজার। এ ছাড়াও ৩০ থেকে ৪৯ বছর বয়সী আরও ৪ লাখ মানুষ ধূমপান পরিত্যাগ করেছে বলে ওই জরিপে আভাস পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com