শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নাতনির গোপন বিয়ের আয়োজনে উপস্থিত ব্রিটেনের রানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩২৭ বার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতনি রাজকুমারি বিয়াট্রিস পরিবারের নিকটাত্মীয়দের উপস্থিতিতে এক গোপন অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। খবর সিএনএন ও গার্ডিয়ান।

রানির ছেলে ও ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারি প্রিন্স অ্যান্ড্রু ও সারাহর কন্যা শুক্রবারের ওই বিয়ের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস। গত বছরের জুনেই এই জুটির বাগদানের কাজ সম্পন্ন হয়। কিন্তু করোনা মহামারির কারণে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে বিলম্ব হচ্ছিল।

গত বছর ম্যাপেলি মোজ্জিকে রাজকুমারি বিয়াট্রিসকে বিয়ের প্রস্তাব দেন; তখন ওই জুটি একসঙ্গে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। করোনার বিস্তার ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারির পর রাজপরিবারের সদস্যরা প্রথমবারের মতো ওই বিয়ের আয়োজনে একত্রিত হলেন।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পারিবারিক আবহের মধ্যে রাজকুমারি বিয়াট্রিস ও এডোয়ার্ডো ম্যাপেলি মোজ্জির বিয়ের আনুষ্ঠানিকতা শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে অনুষ্টিত হয়েছে। সরকারি নির্দেশনা মেনে তাতে রানি, ডিউক অব এডিনবার্গ এবং ঘনিষ্ঠজনেরা তাতে উপস্থিত ছিলেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com