বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

দর্শকের আচরণে মেজাজ হারালেন মুশফিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৪৭৩ বার

এক দর্শকের বাজে আচরণে হঠাৎ করেই মেজাজ হারান মুশফিক। রেগে গিয়ে গ্যালারিতে ঢুকে ওই দর্শককের মুখোমুখী হন।

রোববার প্রস্তুতি ম্যাচে সবুজ দলের বিপক্ষে ৩ বলে ৪ রান করে আউট হয়ে ফিরছিলেন ড্রেসিংরুমে। প্যাভিলিয়নের কাছাকাছি আসতেই এক সমর্থক উড়ো মন্তব্য করে বসেন মুশফিকের উদ্দেশ্যে। এমনিতে জেন্টলম্যান ক্রিকেটার হিসেবে পরিচিত মুশফিক এদিন দর্শকের খোঁচায় ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ড্রেসিংরুমে ফিরে ব্যাট ও হেলমেট রেখে প্রাচীর টপকে মুশফিক উঠে পড়েন গ্র্যান্ড স্ট্যান্ডে।

ভারত সফরের প্রস্তুতি হিসেবে এদিন শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের মধ্যে দুটি দল করে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এই ম্যাচের সময়ই ঘটেছে ঘটনাটি।

মুশফিক আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ করে দর্শকের মন্তব্য ছিল, ‘ব্যাটে তাকিয়ে কী করবেন। আমাকে দেখেন।’ তর্জনী তুলে মুশফিক জবাব দিয়েছেন, ‘তোমাকে দেখে কী করব! এ রকম আর করবেন না।’

যদিও ইমরানকে অবশ্য মুশফিক নিজেই বাঁচিয়েছেন। প্রথমে মেজাজ হারালেও ইমরানকে ছেড়ে দিতে বলেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানই। এর ঘণ্টা খানেক পর ছেড়ে দেয়া হয় তাকে। তবে তাকে আর মাঠে বসে খেলা দেখতে দেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com