বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

নারী ক্রিকেটারদের বেতন বাড়ল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৪৮৬ বার

বাংলাদেশের নারী ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের সম্প্রতি আন্দোলনে বেতন-ভাতার বৃদ্ধির যে দাবি উঠেছিল তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আজ রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল নারী ক্রিকেটারদের এ সুখবর দেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে যাদের স্যালারি ছিল ১৫ হাজার, তাদের স্যালারি ২০/২৫ হাজার টাকা করে দিয়েছি। যাদের ২০ হাজার ছিল, তাদের ৩০ হাজার টাকা করে দিয়েছি।  এখন মেয়েদের সর্বোচ্চ বেতন ৪০ হাজার টাকা।  আমরা ১৬/১৭ জনকে স্যালারি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় বলি, কোনো কিছু অর্জন করতে হলে ভালো পারফর্ম করতে হবে। মেয়েদের পারফরম্যান্স কিন্তু তুলনামূলকভাবে ভালোই।  আমাদের দল তো অস্ট্রেলিয়া বা ভারত না যে ধারাবাহিকভাবে ভালো খেলবে।  কিছু উত্থান-পতন থাকবেই।’

নারী ক্রিকেট দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে বয়সভিত্তিক দল গঠনের পরিকল্পনা নিয়েছে বিসিবি।

এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বিসিবি।  বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক দল গড়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com