বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৩৭ বার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসক মারা গেছেন। এবার মারা গেলেন চট্টগ্রামের বিশিষ্ট অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম (ইন্না লিল্লাহি…রাজিউন)।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চমেকের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন ডা. মো. নজরুল ইসলাম। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। কোভিড আইসিইউতে চিকিৎসাধীন থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক্স সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com