শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফেসবুক-টুইটারে ফেঁসে গেলেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৩৩২ বার

ভিডিওতে ভুল তথ্য পোস্ট করায় ফেসবুক ও টুইটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচারণা দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
ভিডিওতে ট্রাম্প শিশুদের প্রায় করোনা প্রতিরোধী হিসেবে বর্ণনা করেছেন। ফেসবুক ও টুইটার একে ভুল তথ্য হিসেবে উল্লেখ করেছে। এ কারণে ফেসবুক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের একাউন্ট থেকে ভিডিও ক্লিপটি মুছে দিয়েছে। এই প্রথমবারের মতো ফেসবুক তাদের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে কাজটি করলো।

এদিকে টুইটার বলেছে, তারা একই ভিডিওর কারণে ট্রাম্পের আনুষ্ঠানিক প্রচারণার একাউন্ট ব্লক করে দিয়েছে। তবে পরে ভিডিও সরিয়ে ফেলার কথা উল্লেখ করে একাউন্ট চালু করা হয়েছে।

এদিকে বুধবার হোয়াইট হাউস ব্রিফিংয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প নিজের বক্তব্য সমর্থন করে বলেন, ‘আমি প্রতিরোধী অর্থে শিশুদের খুবই অসুস্থ হওয়ার বিষয়ে কথা বলছিলাম’। তিনি আরো বলেন, ‘আপনি যদি বাচ্চাদের দিকে তাকান আমি বুঝাতে চাইছি তারা খুব সহজেই করোনাকে ঝেড়ে ফেলতে পারে’।

এর আগে নানা সময়ে ট্রাম্পের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য না মুছে দেয়ায় চাপের মুখে পড়ে ফেসবুক। এক্টিভিস্ট গ্রুপের সাথে এক হাজার বিজ্ঞাপনদাতা যুক্ত হয়ে ফেসবুকের প্রতি এ বিষয়ে চাপ তৈরি করে।
গত মাসে ফেসবুক ট্রাম্পের একটি বক্তব্য মুছে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। সেখানে ট্রাম্প দাবি করেন, মেইল- ইন-ভোটিং পদ্ধতির কারণে নির্বাচন সুষ্টুু নাও হতে পারে।

ফেসবুক কর্তৃপক্ষ এ বক্তব্য মুছে দিতে অস্বীকৃতি জানানোয় এক্টিভিস্ট গ্রুপ ও বিজ্ঞাপনদাতাদের যৌথ আন্দোলন আরো তীব্র হয়। ইতোমধ্যে ফেববুক অনেক বিজ্ঞাপনও হারিয়ে ফেলে।
সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com