রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মাস্ক ব্যবহারে বাড়ছে মাড়ি ও দাঁতের সমস্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৬৬৫ বার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ও ঘনঘন হাত ধোঁয়ার কথা বলে আসছে বিশেষজ্ঞরা। কিন্তু এই মাস্কের কারণে দেখা দিচ্ছে দাঁত ও মাড়ির সমস্যা। এমনটাই বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডেন্টাল হাসপাতালের চিকিৎসকরা।

ডেইলি মেইল’র বরাত দিয়ে তারা জানিয়েছে, গবেষণা চালিয়ে চিকিৎসকরা দেখেছেন দীর্ঘক্ষণ মাস্ক পরার কারণে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্তক্ষরণ হচ্ছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক রব রেমন্ডি জানান, যেসব রোগীরা দাঁতের বা মাড়ির সমস্যা নিয়ে আসছেন, তাদের এই ধরনের সমস্যা আগে কখনো ছিল না। প্রায় ৫০ শতাংশ রোগীর এই সমস্যা দেখা দিয়েছে সম্প্রতি, যারা মাস্ক পরছেন।

কেন এ ধরনের সমস্যা হচ্ছে? এই বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, মাস্ক পরে থাকলে মানুষ মুখ দিয়ে জোরে শ্বাস নিচ্ছেন। আর মুখ দিয়ে শ্বাস নেওয়ার কারণে মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে যাওয়ার জন্য স্যালাইভা বা থুথু মুখে থাকছে না। এই স্যালাইভা বহিরাগত ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ও দাঁতকে সুরক্ষিত রাখে। স্যালাইভা না থাকার কারণে ক্রমশই দাঁতের ক্ষতি হচ্ছে। একই কারণে বাড়ছে মাড়ির সমস্যাও।

সমাধানের পথ হিসেবে তারা প্রচুর পানি পান এবং মাস্ক পরে নাক দিয়ে শ্বাস নেওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com