মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মোহাম্মদ শামির স্ত্রী হাসিনকে ধর্ষণ ও খুনের হুমকি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৫১ বার

ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহানেরও রয়েছে বেশ তারকাখ্যাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছবি বা ভিডিও পোস্ট করলেই ভক্তরা তাতে হুমড়ি খেয়ে পড়েন। আবার স্বামীর সঙ্গে বিরোধ নিয়েও আলোচনায়-সমালোচনায় থেকেছেন তিনি। এবার ধর্ষণ ও খুনের হুমকি পেলেন হাসিন।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, হাসিন জাহান রাম মন্দিরের ভূমি পূজার দিন একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে একটি কোনো অমূলক বা অনৈতিক শব্দ ছিল না। খুবই সাদামাটা এ পোস্টে কোনোরকম ধর্মীয় উস্কানিও ছিল না। বরং অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন হাসিন। রাম মন্দির নির্মাণের জন্য তিনি হিন্দু সমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু একজন মুসলিম নারী হয়ে কী করে তিনি হিন্দুদের রাম মন্দির নির্মাণের জন্য অভিনন্দন দেন। আর এ পোস্ট নিয়ে প্রশ্ন উঠে গেল। হাসিনকে এ পোস্টের মন্তব্যের ঘরে কিছু কিছু লোক প্রথমে গালিগালাজ শুরু করলো, এর পরই তাকে ধর্ষণ ও খুনের হুমকি দিতে শুরু করল।

শামির সঙ্গে হাসিনের বিবাদের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে অনেকেই তাকে গাল-মন্দ করেছেন। হাসিনকে নানাভাবে ট্রল করা হয়। তিনি কেন নাইট ক্লাবে যান, কেন খোলামেলা পোশাক পরেন, কেনই বা মনের আনন্দে প্রকাশ্যে নাচ-গান করেন, এসব নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এবার সরাসরি খুন ও ধর্ষণের হুমকি!

ধর্ষণ ও খুনের হুমকি পাওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন হাসিন জাহান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘রাম মন্দির নির্মাণের জন্য হিন্দু সমাজকে অভিনন্দন জানানো কী ভুল ছিল?’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com