সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আলুর তরকারি খেতে না চাওয়ায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৬৭ বার

আলুর তরকারি রান্না করেছিলেন স্ত্রী। কিন্তু ডায়াবেটিসের কারণে স্বামী তা খেতে চাননি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে স্বামীকে বেধড়ক পিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্ত্রী! ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরের ভাসনা এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর এই সময়ের।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার হর্ষদ গোহেল (৪০) গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার কাঁধের হাড় ভেঙে গেছে। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ করেছেন।

সরাইনগরের বাসিন্দা হর্ষদ গোহেলের অভিযোগ, তার চারজন কন্যা রয়েছে। নিত্যদিন ঝগড়া বাঁধে তার স্ত্রীর সঙ্গে। শুক্রবার রাতে স্ত্রীকে জিজ্ঞাসা করেন রাতে কী রান্না হয়েছে। স্ত্রী জানায়, তিনি আলুর তরকারি রান্না করেছেন। আর সঙ্গে রুটি।

মামলার অভিযোগে হর্ষদ লিখেছেন, ‘আমি তখনই মানতে চাইনি। স্ত্রীকে জিজ্ঞাসা করি আমার শরীরের জন্য আলু ভালো নয় জেনেও কেনো আলুর তরকারি রান্না করলে। এই কথা শুনতে আমার স্ত্রীর ভালো লাগেনি। এরপরই সে আমায় হেনস্থা করতে শুরু করে।’

স্ত্রীর চেঁচামেচিতে জবাব দিতে গেলে বাথরুম থেকে সে একটি লাঠি নিয়ে এসে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ হর্ষদের। এ সময় প্রাণে বাঁচতে হর্ষদ চিৎকার করতে শুরু করলে তার পরিবার ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।

গুরুতর জখম অবস্থায় এলিসব্রিজ এলাকায় ভিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হর্ষদকে। তার ডান কাঁধের হাড় ভেঙে গেছে। এ ঘটনায় ভিএস হাসপাতালে একটি মেডিকো লিগ্যাল কেস ফাইল করা হয়েছে। পরে ভাসনা পুলিশ মারধর করা ও স্বামীকে হেনস্থা করার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com