রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন কাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৭২ বার

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন আগামীকাল বুধবার।

এদিন সকাল ১০টায় বনানী কবরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকোর করব জিয়ারত করবেন। এরপর কয়েকটি এতিমখানায় খাদ্য বিতরণ করবেন। বাদ আসর গুলশান চেয়ারপারসন অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে ১২ আগস্ট জন্মগ্রহণ করেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হন আরাফাত রহমান। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার ন্যাশনাল হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ২৮ জানুয়ারি আরাফাত রহমান কোকোর লাশ দেশে আনা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা গুলশানে চেয়ারপারসনের অফিসে অবরুদ্ধ ছিলেন, সেখানেই ছেলের লাশ দেখেন। ওই দিনই বায়তুল মোবারক জাতীয় মসজিদে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com