শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বরিশালের প্রচলিত শব্দ নিয়ে ধারাবাহিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৩০ বার

বরিশাল অঞ্চলের ভাষা ‘দাদো’। বেশ প্রচলিত একটি শব্দ। এবার এই নামেই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। আর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। খলিলুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। সম্পূর্ণ বরিশালের ভাষায় গ্রামীণ মানুষের গল্প তুলে ধরা হয়েছে এতে।

‘দাদো’র গল্প প্রসঙ্গে নির্মাতা আদিত্য জানান, পটুয়াখালী জেলার সদর থানার মাদার বুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খকর উদ্দিন হাওলাদার ফকু। তার বাড়ির কাজের লোক ৩০/৩২ বছর বয়সী দাদো। সন্ধ্যা হলেই দাদো এক গামলা ভাত নিয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে নিজ হাতে প্যারালাইজড মাকে খাওয়ায়। গ্রামের আরেক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সোহাগী। দাদোকে সে ভালোবাসে, দাদোও সোহাগীকে পছন্দ করে। গ্রামের আরেক বিচিত্র লোক মুজা পাগলা। বাঁশের মাথায় কাঁচি ঢুকিয়ে মুজা পাগল সেই লাঠি কাঁধে নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ায়। মুজা চেয়ারম্যানের ষড়যন্ত্রের শিকার। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি।

নির্মাতা আরও জানান, আগামী ১৯ আগস্ট থেকে সপ্তাহের প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায় ‘দাদো’ প্রচার হবে নাগরিক টেলিভিশনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com