শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

নুসরাত হত্যা : ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৬৮ বার

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিচারিক আদালতের রায়ের নথি ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ) জন্য পৌঁছেছে হাইকোর্টে৷ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসে লাল কাপড়ে মোড়ানো নথি পৌঁছে৷ ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. শামসুদ্দিন ও অফিস সহায়ক মো. রিপন নথিগুলো নিয়ে আসেন৷ পরে রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে ডেথ রেফারেন্সের নথি গ্রহণ করেন হাইকোর্টের নথি আদান প্রদান শাখার কর্মকর্তা ফারুক আহমেদ৷ সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য জানান৷  এর আগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত থেকে ২৩২৭ পৃষ্ঠার কপিটি (মামলা ও রায়ের ডকুমেন্ট) লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়৷ ফেনী জজ আদালতের সরকার পক্ষের কৌশুলী পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহমেদ জানান, কড়া পুলিশী নিরাপত্তায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের অফিস সহকারি শামসুদ্দিন চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ডাদেশ) কপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ফেনী আদালত ত্যাগ করেছেন৷ রায় ঘোষণার ৭ কার্যদিবসের মধ্যে আসামিদের মৃত্যুদন্ডাদেশের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠানোর বিধান রয়েছে৷ ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদন্ডাদেশ ঘোষণা করেন, তখন হাইকোর্ট বিভাগের কাছে কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দন্ড কার্যকর করা হবে না৷

উল্লেখ্য, গত ২৪শে অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদন্ড প্রদান করেন৷ একইসঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়৷ এই টাকা আদায় করে নুসরাতের পরিবারকে দেয়ার আদেশ দিয়েছেন আদালত৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com