রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ফেসবুক পোস্ট নিয়ে সহিংসতা, পুলিশের গুলিতে নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ২৭৩ বার

সামাজিক যোগাযোগের মাধ্যমের বিতর্কিত একটি পোস্ট ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছে ভারতের বেঙ্গালুরুতে। সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন পুলিশ সদস্য। এ ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১০ জনকে।

সংঘর্ষের সূত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি পোস্ট ঘিরে। গতকাল মঙ্গলবার শ্রীনিবাসের ভাগ্নে ফেসবুকে ‘বিতর্কিত’ একটি পোস্ট করেন। এরপরই পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে জনতা। বিধায়কের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে বিক্ষুব্ধরা। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর হামলাকারীরা ডিজে হাল্লি থানায় গিয়েও ভাঙচুর চালায়।

সংঘর্ষ থামাতে গেলে অতিরিক্ত কমিশনারসহ ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং পুলিশের গুলিতে ৩ জন মারা গিয়েছে বলে খবর পাওয়া গেছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, ‘ঘটনার তদন্ত করা হবে। হিংসা ও ভাঙচুর বরদাস্ত করা হবে না। যারা এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com