বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

এমসিসি থেকে সাকিবের পদত্যাগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪৮৬ বার

ক্রিকেটের ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বিষয়টি নিশ্চিত করেছে এমসিসি কর্তৃপক্ষ। আইসিসির দেয়া ২ বছরের নিষেধাজ্ঞার পরপরই এই সিদ্ধান্ত নেন সাকিব আর হাসান।

দুই বছর আগে ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য পদ পান সাকিব। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে গঠিত এই কমিটি ক্রিকেটের উন্নয়তে কাজ করেন। বর্তমানে সাকিবের সাথে এই কমিটিতে আছেন কুমার সাঙ্গাকারাও।

যোগদানের পর অস্ট্রেলিয়ার সিডনি ও ভারতের ব্যাঙ্গালুরুতে এই কমিটির দুটি সভায় অংশ নেন সাকিব। ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এমসিসির ওয়েবসাইটে দেওয়া খবরে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং সাকিবের পদত্যাগের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এই কমিটি থেকে সাকিবকে হারানো সত্যি দুঃখজনক। গেল কয়েকটি বছর ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিবের গুরুত্বপূর্ণ অবদান ছিল। আমরা তার পদত্যাগকে সমর্থন করি। মনে করি, এটিই সঠিক সিদ্ধান্ত ছিল।’


জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে সেটিতে রাজি না হলেও বিষয়টি আইসিসি বা ক্রিকেট বোর্ডকে অবহিত না করার অপরাধে সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে। নিয়ম মেনে চললে এক বছর পরই তিনি মাঠে ফিরতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com