বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

১০ নভেম্বর ঈদে মিলাদুন্নবী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৫১৮ বার

আগামী ১০ নভেম্বর সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, বাংলাদেশের আকাশে আজ (মঙ্গলবার) ১৪৪১ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ১০ নভেম্বর সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে ।

সভায় ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মো. নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) মো. খলিলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com