শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

রূপচর্চায় যেভাবে ব্যবহার করবেন তেজপাতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৪১৭ বার

রান্নায় স্বাদ ও সুগন্ধ বাড়াতে অনেকেই খাবারে তেজপাতা ব্যবহার করেন। তবে শুধু রান্নায় নয়, ভেষজ এই পাতায় রয়েছে স্বাস্থ্যকর বেশ কয়েকটি গুণ। এ ছাড়া রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতা খুব গুরুত্বপূর্ণ।

চলুন তাহলে জেনে নেওয়া যাক রূপচর্চার ক্ষেত্রে কী কী কাজে আসতে পারে তেজপাতা।

১. শুকনো তেজপাতার গুড়ার সঙ্গে টক দই মিশিয়ে নিন। মাথায় খুশকি থাকলে এই প্যাক নিয়মিত লাগান। পরে শ্যাম্পু করে নিন। মাথায় খুশকি কমে যাবে।

২. এক বাটি পানি নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ফোটান। ১০ মিনিট ফুটিয়ে নিয়ে পানি ছেঁকে নিন। সেই পানি দিয়ে নিয়মিত মুখ ধুয়ে নিন। এতে মুখের ব্রণ দূর হয়।

৩. দাঁতে হলুদভাব দূর করে তেজপাতা। পেস্টের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে তা দিয়ে দাঁত মাজুন। দেখবেন কয়েকদিনের দিনের মধ্যে দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

৪. পানিতে দিয়ে তেজপাতা সিদ্ধ করুন। শ্যাম্পু করার পর সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। এই মিশ্রণটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে।

৫. বাটা তেজপাতার সঙ্গে টক দই মিশিয়ে হাতে ও ত্বকে লাগালে কালো ছোপ দূর হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com