শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনা : রুশ ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষায় যোগ দিচ্ছে মেক্সিকো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৮১ বার

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবরার্ড বৃহস্পতিবার বলেছেন, তার দেশ রাশিয়ান করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেবে এবং তাদের কমপক্ষে ২ হাজার ডোজ ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব দেয়া হয়েছে, খবর সিনহুয়া।

রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির ‘স্পুটিনিক ভি’ ভ্যাকসিন পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্য বুধবার রাশিয়ার রাষ্ট্রদূত ভিক্টর করোনেলির সাথে বৈঠক করেছেন মার্সেলো ইবরার্ড।

ইবরার্ড বলেন, ‘এটি মেক্সিকোতে পৌঁছালে পরীক্ষা শুরু করা হবে। আমি খুব শিগগিরই তারিখটি ঘোষণা করব, তবে গতকালই প্রস্তাব এবং তা গ্রহণ উভয়ের আনুষ্ঠানিতা সম্পন্ন হয়েছে।’

ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন লাতিন আমেরিকার জন্য উৎপাদনে মেক্সিকো সহায়তা করতে সম্মত হয়েছে, বলেন ইবরার্ড।

মার্কিন ফার্মাসিউটিক্যাল ফার্ম জনসন অ্যান্ড জনসনের একটি ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা সেপ্টেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যোগ করেন তিনি।

মেক্সিকান স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, মেক্সিকোতে ৫ লাখ ৩৭ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৮ হাজার মারা গেছেন। ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com