রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ফ্রেডি ব্লম (১১৬) মারা গেছেন। গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান জানিয়েছে, ১৯০৪ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন ব্লম। কিশোর বয়সেই স্প্যানিশ ফ্লু মহামারিতে পুরো পরিবার হারান তিনি। এরপরও জীবদ্দশায় দুটি বিশ্বযুদ্ধ ও আফ্রিকার বর্ণবাদ সংকট দেখেছেন তিনি।

২০১৮ সালের এক সাক্ষাৎকারে ব্লম বলেছিলেন, এত বছর বেঁচে থাকার পেছনে বিশেষ কোন রহস্য নেই। আছে শুধু একটা জিনিস- সেটা উপরওয়ালা। তার হাতেই সব ক্ষমতা।

পেশাগত জীবনে বেশির ভাগ সময় শ্রমিকের কাজ করেছেন ব্লম। প্রথমে খামারে, পরে ছিলেন নির্মাণ শিল্পে। বয়স ৮০ পার হওয়ার পর অবসর নেন তিনি। বহু আগে মদ্যপান ছেড়ে দিলেও ধূমপানের অভ্যাস ছিল শতবর্ষী এই বৃদ্ধের।

বৃদ্ধের নাতি আন্দ্রে নাইদো বলেন, দুই সপ্তাহ আগেও দাদা কাঠ কাটছিলেন। তিনি একজন শক্তিশালী মানুষ ছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই একেবারে শীর্ণকায় হয়ে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com