মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ঢাকা- ৫ ও নওগাঁ-৬ আসনে লড়বেন আ. লীগের মনু ও হেলাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭০ বার

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু ও আনোয়ার হোসেন হেলাল। এই দুই সংসদীয় আসনে আগামী ১৭ অক্টোবর ভোট হবে।

আজ সোমবার সকালে ব্রিফিংকালে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করলে ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানান কাদের।

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। তিনি একজন মুক্তিযোদ্ধা। আর নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আনোয়ার হোসেন হেলাল রাণীনগর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ঢাকা-৫ আসনে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা। গত ৬ মে বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেলে আসনটি শূন্য হয়। আর গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটিও শূন্য হয়।

গত বৃহস্পতিবার ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ঘোষিত পূর্ণাঙ্গ তফসিল অনুযায়ী এ দুই সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। এ দুই আসনে প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। তার আগে ঘোষিত আংশিক তফসিলে জানানো হয়, এই দুই সংসদীয় আসনে ১৭ অক্টোবর ভোট হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com