শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার

নাটোরের লালপুর উপজেলায় আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বড় ভাই দুলালকে (৫০) আটক করেছে।

লালপুর থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে মৃত আহম্মেদ আলীর বড় ছেলে দুলাল ও মেজ ছেলে রাজ্জাকের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে কাশিমপুর বাজার এলাকায় মেজ ভাই রাজ্জাকের পক্ষে কথা বলায় ছোট ভাই নিজামের ওপর বড় ভাই দুলাল চড়াও হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই দুলাল ইট দিয়ে ছোট ভাই নিজামকে (৪০) মাথার বাম পাশে আঘাত করে। ইটের আঘাতে নিজাম মাটিতে ঢলে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিজাম মারা যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে বড় ভাই দুলালের ইটের আঘাতে ছোট ভাই নিজামের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে বড় ভাই দুলালকে আটক করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com