শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপের সহযোগী রুবেল গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩০ বার

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রুবেল শর্মা নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে র‌্যাব।

আটককৃত রুবেল ওসি প্রদীপ কুমার দাশের সহযোগী হিসেবে টেকনাফ থানায় কর্মরত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১৫ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে র‌্যাবের একটিদল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

তিনি আরো বলেন, গ্রেফতার রুবেলকে এখনো কোনো রিমান্ড চাওয়া হয়নি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ হতে পারে।

এদিকে দুপুর সোয়া ২টায় রুবেলকে প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত ৫ অগাস্ট সিনহার বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com