শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

স্তনে ব্যথা হওয়ার কারণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৩ বার

স্তনে ব্যথা হলেই আমরা অনেকে ধরে নিই, স্তনে বুঝি ক্যানসার হয়েছে। কিন্তু এমন ভাবনা মোটেও ঠিক নয়। কারণ বিভিন্ন কারণে স্তনে ব্যথা হতে পারে। পিরিয়ডের সময় স্তনে ব্যথা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। এ ব্যথা শুধু দেহে হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে। তবু অনেক নারীই স্তনে ব্যথা হওয়ার কারণে চিন্তিত থাকেন।

ব্যথার কারণ : স্তনের ভেতরে থাকে এক ধরনের সিস্ট, যার ভেতরে তরল জাতীয় পদার্থ থাকে। এর নাম ব্রিজ সিস্ট। স্তনের গ্রন্থি যখন বাড়ে, তখন এ সিস্ট দেখা দিতে পারে। এর কারণে স্তনে ব্যথা হয়ে থাকে। যদি সিস্টের আকার দিন দিন বাড়তেই থাকে এবং নিজে বুকে হাত দিয়ে অনুভব করতে পারেন, তা হলে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

অনেক সময় স্তনে প্রদাহজনিত সমস্যার কারণে ব্যথা হয়ে থাকে। এটি হয়ে থাকে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণে। নিরাময়ের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। গর্ভধারণের সময়ও স্তনে ব্যথা অনুভূত হতে পারে। কারণ তখন স্তনের আকার বৃদ্ধি পায়। অনেক সময় স্তনের ওপর দিয়ে নীল শিরা দেখা যায়। এর কারণ দেহে তখন বেশি পরিমাণে রক্তপ্রবাহ হতে থাকে ও হরমোনের পরিবর্তন ঘটে।

বুকে ব্যথা হওয়ার মারাত্মক কারণটি হলো স্তন ক্যানসার। কোনো কোনো নারী মা হওয়ার পর সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ও স্তনে ব্যথা অনুভব করেন। তবে ব্যথার কারণ যা-ই হোক, চিকিৎসকের সঙ্গে এ নিয়ে পরামর্শ করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com