বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

নির্বাচনী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিলেন জনসন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৪৯৮ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের কট্টর রক্ষণশীল রাজনীতিবিদ নাইজেল ফারাজের পরামর্শ সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিট পার্টির সাথে তার দলের নির্বাচনী সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কনজারভেটিভ পার্টির এ নেতা বলেছেন, তিনি পরামর্শের জন্য ‘সর্বদা কৃতজ্ঞ’ থাকলেও কোনো ধরনের নির্বাচনী চুক্তি করবেন না।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জনসন বিরোধী লেবার পার্টির নেতার সমালোচনা করে বলেছেন, টোরিদের ছাড়া অন্য যেকোনো দলকে ভোট দেয়ার অর্থই হচ্ছে জেরেমি করবিনের প্রধানমন্ত্রিত্বের পথ সুগম করা। ‘অন্য যেকোনো দলের সাথে চুক্তি করার বিপদ হচ্ছে তা করবিনের ১০নং ডাউনিং স্ট্রিটে প্রবেশের ঝুঁকি বাড়িয়ে দেবে,’ বলেছেন তিনি।

ফারাজে এবং জনসন মিলে এক ‘অদশ্য শক্তি’ হতে পারেন, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী এসব বলেছেন বলে জানিয়েছে বিবিসি। করবিন প্রধানমন্ত্রী হলে তিনি ব্রেক্সিট ঝুলিয়ে দিতে পারেন বলেও আশঙ্কা এ টোরি নেতার। এবারের ভোটে জনসনের ব্রেক্সিট চুক্তি নিয়ে জনরায় বোঝা যাবে বলে ধারণা পর্যবেক্ষকদের। সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com