শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিচারপতি নিয়োগ: উত্তপ্ত মার্কিন রাজনীতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহের শেষে তিনি সুপ্রিমকোর্টের নতুন বিচারপতির নাম ঘোষণা করবেন এবং রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, সিনেট যেন তার পছন্দের প্রার্থীকে নির্বাচনের আগেই তা নিশ্চিত করে। অন্যদিকে ডেমোক্র্যাট শিবির বলছে, বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত যেন নির্বাচনের পর নেওয়া হয়। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প চাইছেন সদ্য প্রয়াত নারী বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের স্থানে একজন নারীকেই মনোনয়ন দেবেন এবং তা নির্বাচনের আগেই। দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যানসারে ভোগা গিন্সবার্গ গত শুক্রবার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে নতুন বিচারপতি নিয়োগ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ আদালতের বিচারপতি আজীবন দায়িত্ব পালন করতে পারেন। একমাত্র মৃত্যু বা স্বেচ্ছায় অবসর গ্রহণের মধ্য দিয়ে তারা গুরুদায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে থাকেন। সর্বোচ্চ এই আদালতের আদর্শিক ভারসাম্য রক্ষার্থে ৯ জন বিচারপতি থাকেন যারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিদ্ধান্ত দিয়ে থাকেন। সাম্প্রতিক বছরগুলোয় অভিবাসন, কার্বন দূষণ সমকামী বিষয়ে আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন। ঠিক এই কারণে এই পদে নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের মধ্য দিয়ে ট্রাম্প আসলে ক্ষমতার অপব্যবহার করছেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি দুজন বিচারপতি নিয়োগ দিয়েছেন। এতে ৯ সদস্যের বেঞ্চে রক্ষণশীলদের সংখ্যারগরিষ্ঠতার ব্যবধান দাঁড়ায় ৫-৪ এ। এখন গিন্সবার্গের মৃত্যুর পর সেই পদে আরও একজন রক্ষণশীল বিচারপতির নিয়োগ হলে এই ব্যবধান দাঁড়াবে ৬-৩ এ। আর এটি হলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রিপাবলিকানরা আদালতের আনুকূল্য পাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com