শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ

যুক্তরাষ্ট্রে টিকটকের পক্ষে রায় দিল আদালত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০০ বার

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যাপ ডাউনলোডের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা আটকে দিয়েছে আদালত। রোববার মধ্যরাত থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওয়াশিংটনের একজন বিচারক প্রশাসনের ওই বিতর্কিত নির্দেশকে অস্থায়ীভাবে আটকে দেন। প্রশাসন জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি মনে করে টিকটকের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বলা হচ্ছিল, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তথ্য চলে যাবে চীন সরকারের কাছে। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছিল টিকটক। ফলে ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস বলেছেন, তিনি টিকটকের অনুরোধের প্রেক্ষিতে একটি অস্থায়ী ইনজাংশন দিচ্ছেন। ওদিকে আগামী ১২ই নভেম্বর থেকে টিকটকের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা।

কিন্তু সেই নির্দেশ সম্পর্কে কোনো মন্তব্য করেননি বিচারক নিকোলস। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার করা যাবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com