শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাম্প-বাইডেন পরবর্তী বিতর্ক নিয়ে শঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৮০ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন। এর পর ট্রাম্প জানিয়েছেন, এখন তার দারুণ লাগছে। তিনি আরও জানিয়েছেন, বাইডেনের সঙ্গে পরবর্তী বিতর্কের জন্য উন্মুখ হয়ে আছেন। অন্যদিকে বাইডেন বলছেন, আক্রান্ত অবস্থায় ট্রাম্পের সঙ্গে বিতর্কে যেতে নারাজ। তবে সামনের কয়েক দিন তিনি পর্যবেক্ষণ করতে চান। খবর সিএনএন।

ফ্লোরিডায় ১৫ অক্টোবর ট্রাম্প-বাইডেনের মধ্যে মুখোমুখী দ্বিতীয় বিতর্ক হওয়ার কথা রয়েছে। এই তারিখ পূর্ব নির্ধারিত থাকে। এর মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন ট্রাম্প। যদিও বলা হচ্ছে এখন তিনি অনেকটা সুস্থ। কিন্তু তাই বলে আগামী কয়েক দিনের মধ্যেই কি তিনি বিতর্কে অংশ নিতে পারবেন? বিতর্ক অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিসহ অন্যরা ঝুঁকিতে পড়বেন না তো? এমন অনেক প্রশ্ন ওঠে আসছে।

এদিকে জো বাইডেন জানিয়েছে, ট্রাম্পের শরীরে করোনা ভাইরাস থাকলে তার সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে চান না। ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, তার (ট্রাম্প) যদি এখনো কোভিড থাকে, তাহলে আমাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত নয়।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রেওয়াজ অনুযায়ী প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হয়। ২৯ সেপ্টেম্বর ট্রাম্প-বাইডেন প্রথম বিতর্কে মুখোমুখী হয়েছিলেন। ওই বিতর্কে রীতিমতো ‘বিড়ালের ঝগড়া’ শুরু করে দেন তারা। একে অপরকে ব্যক্তিগত আক্রমণও করেন। তিক্ত বাক্য বিনিময় হয়। এ কারণে দ্বিতীয় বিতর্কের জন্য অনেকেই অপেক্ষা করছেন যে সেখানে আসলে কী হয়! আর তৃতীয় বিতর্কটি অনুষ্ঠিত হওয়ার কথা ২২ অক্টোবর, ন্যাশভিলে। ট্রাম্পের চিকিৎসকরা বলেছেন, প্রেসিডেন্টের করোনার উপসর্গগুলোর উপশম ঘটেছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু উপসর্গ না থাকলেও কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার নিজেই একটি টুইট করে বলেন, তিনি ১৫ অক্টোবর সন্ধ্যায় ফ্লোরিডার মিয়ামিতে অনুষ্ঠেয় বিতর্কের দিকে তাকিয়ে আছেন। বিতর্কটি দুর্দান্ত হবে বলে তার আশা। ট্রাম্পের প্রচার শিবির থেকেও বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীদের পরবর্তী বিতর্কে ডোনাল্ড ট্রাম্প সশরীরে উপস্থিত থাকবেন।

এ বিষয়ে বাইডেন বলছেন, ‘আমি মনে করি, আমাদের খুব কঠোর নির্দেশিকা অনুসরণ করা উচিত। অনেক মানুষ সংক্রমিত হয়েছে। এটা একটি অত্যন্ত গুরুতর সমস্যা।’ একই সঙ্গে তিনি বিশেষজ্ঞদের নির্দেশিকা অনুযায়ী চলবেন বলেও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com