শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

দেশে করোনায় আরো ২০ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৪১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩১১ বার

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৪৪১ জন।

এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মোট ৫ হাজার ৪৬০ জনের। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৫ জন।

প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬.৯৭ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন।

এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৪১৩ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার প্রতি ১০০টিতে ১১.৪৩ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৩৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ৭ জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪ হাজার ২১৩ জন আর নারী ১ হাজার ২৪৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com