রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

টিকা নিয়ে অসুস্থ স্বেচ্ছাসেবক, জনসনের ট্রায়াল স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

করোনাভাইরাস নির্মূলে আবিস্কৃত টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জনসন অ্যান্ড জনসনের এক সেচ্ছাসেবক। যে কারণে প্রতিষ্ঠানটির টিকার ট্রায়াল সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। মূলত কোনো ঝুঁকি না নিতে আপাতত টিকার ট্রায়াল স্থগিত করল বিখ্যাত এই কোম্পানিটি।

এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন বলেছে, করোনার সম্ভাব্য টিকা নিয়ে আমাদের একজন সেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় আপাতত ‘এনসেমবল’ নামে ভ্যকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল স্থগিত করা হলো। প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর করোনা টিকার পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হলেও এখন আর কাউকে নথিভুক্ত করা হচ্ছে না।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, ভ্যাকসিনটির সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট বা গুরুতর প্রতিক্রিয়া হওয়া খুবই স্বাভাবিক। প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী নতুন কোনো সেচ্ছাসেবক অসুস্থ হয়েছে কিনা তার বের করা হবে। এরপর নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে, ট্রায়াল চলবে কিনা।

যুক্তরাষ্ট্রের দুই শতাধিক স্থান ছাড়াও আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু এবং দক্ষিণ আফ্রিকায় বিশাল পরিসরে ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছিল জনসন অ্যান্ড জনসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com