শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

না ফেরার দেশে আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

পল্লী সম্রাট’খ্যাত লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নূরজাহান আলীম।

তিনি বলেন, ‘বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মা। এর আগে, গত জুনে ব্রেইন স্ট্রোক করেন। তখন তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। এরপর থেকেই মা অসুস্থ ছিলেন।’

নূরজাহান আলীম আরও জানান, আজ সকাল ১১টায় খিলগাঁওয়ে মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের মৃতদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে বিক্রমপুরের দোহারে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়ে নূরজাহান আলীম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com